৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি

৩১ মার্চ ২০২৬, ০১:২৩ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০১:৩০ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। 

বিষয়টি নিশ্চিত করে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে কমিশন কাজ করছে। সেই রোডম্যাপ অনুযায়ী ৪৭তম বিসিএসের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলও কমিশনের পূর্বঘোষিত সময়ের মধ্যেই প্রকাশ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষার ফল এপ্রিল মাসে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে, গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ১৮ ডিসেম্বর। এতে  অংশ নিয়েছিলেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬