পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের

০১ এপ্রিল ২০২৬, ১১:০৮ AM
পে স্কেল

পে স্কেল © টিডিসি সম্পাদিত

দীর্ঘ ১১ বছরেও নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন তারা। এ জন্য পে স্কেলের বাস্তবায়ন চেয়ে আগামী ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

আজ বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়েছে। এদে বলা হয়েছে, ২০১৫ সালে ৮ম পে-স্কেল বাস্তবায়নের পর এখন পর্যন্ত নতুন কোনো পে-স্কেল ঘোষণা করা হয়নি। 

এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা, গ্যাস, পানি ও বিদ্যুতের খরচ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সংগঠনটির নেতারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তারা আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রেখে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

আরও পড়ুন: ৭৩৯ জাল সনদধারীর কাছে সরকারের পাওনা ৫৩৪ কোটি টাকা

দাবি আদায়ে দেশব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। এছাড়া ১০ এপ্রিল থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে শান্তিপূর্ণ আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংগঠনের আহবায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করা হচ্ছে।

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলায় ভারী বৃষ্টির আভাস, কমব…
  • ১১ জুলাই ২০২৬
মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার আইনের ছাত্রী, বাবার মৃত্যুতেও…
  • ১১ জুলাই ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ১১ জুলাই ২০২৬
ফাইনাল ম্যাচের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা, এক টুকরোর দাম ক…
  • ১১ জুলাই ২০২৬
মেডিকেলের ভর্তি পরীক্ষায় ঢামেকের সিট ২৩০ থেকে ১৫০ করার দাবি…
  • ১১ জুলাই ২০২৬
টঙ্গীর আলোচিত ছিনতাইকারী ‘চাপাতি কামাল’ ও জাহিদ গ্রেপ্তার
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence