‘রাজপথের আন্দোলন নয়, টেবিলে আলোচনার মাধ্যমে পে স্কেল চাই’

২৯ মার্চ ২০২৬, ১২:৫৪ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১২:৫৪ PM
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন করার পর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আবদুল মালেকসহ নেতারা

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন করার পর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আবদুল মালেকসহ নেতারা © সংগৃহীত

রাজপথে আন্দোলন নয়, আলোচনার টেবিলেই পে স্কেলের দাবির কথা তুলে ধরতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আবদুল মালেক। তিনি বলেছেন, ‘আমরা এই পে স্কেলের দাবির জন্য প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাজপথে নামতে চাই না। কিন্তু কর্মচারীরা আজকে ক্ষুধার্থ বাঘের মতো। আজ অন্নহীন, বস্ত্রহীন এবং শিক্ষা চিকিৎসাহীন অবস্থায় মানবতার জীবন-যাপন করছেন বাংলাদেশের সরকারি নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা।’

রবিবার (২৯ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছেন তারা। এ সংক্রান্ত আবেদন জমা দেওয়ার পর এসব কথা বলেছেন আবদুল মালেক। তিনি বলেন, ‘আমরা শুধু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এবং তার সাথে একটু সময় মতবিনিময় করার জন্য সমিতির পক্ষ থেকে সাক্ষাৎকারের আবেদন জমা দিয়েছি।’

এ কর্মচারী নেতা বলেন, ‘আমাদের নবম পে স্কেল প্রাপ্তির লক্ষ্যে আমরা দীর্ঘ সাত থেকে আট বছর পর্যন্ত রাজপথে সংগ্রাম করে আসছি। বিভিন্নভাবে সংবাদ সম্মেলন, মহাসমাবেশ, মানববন্ধন, পহেলা মে দিবস উদযাপনসহ স্মারকলিপি প্রদান, ব্রিফিং অনেক কিছু আমরা করেছি। প্রধানমন্ত্রী যাতে আমাদের সাথে একটু আলোচনা করার সুযোগ দেন এবং ২২ লাখ কর্মচারীদের দুঃখ-দুর্দশার কথাগুলি যাতে আমরা সরাসরি তুলে ধরতে পারি, সে লক্ষ্যেই আজকে আমাদের এ আবেদন জমা দেয়া হয়েছে।’

আরও পড়ুন: পে-স্কেলের বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান সরকারি কর্মচারীরা

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করে আবদুল মালেক বলেন, ‘আমরা আর রাজপথে নামতে চাই না। দাবির কথাগুলো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সরাসরি তুলে ধরতে চাই। তিনি যাতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই যাতে আমাদের জন্য বরাদ্দ নির্ধারণ করেন। এটি বাস্তবায়নের লক্ষে প্রজ্ঞাপন জারি করে ২২ লাখ কর্মকর্তা-কর্মচারীর মুখে হাসি ফুটিয়ে তাদেরকে স্বতস্ফুর্তভাবে কর্মস্থলে রাষ্ট্রের সেবায় মনোনিবেশ করার সুযোগ দেন, এ প্রত্যাশা করছি।’

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9