পে স্কেল ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

০২ মার্চ ২০২৬, ০২:২২ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০২:৪০ PM
জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন সরকারি কর্মচারীরা

জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন সরকারি কর্মচারীরা © সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। সোমবার (২ মার্চ) সমিতির আহবায়ক আবদুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সালে সর্বশেষ পে-স্কেল ঘোষণার পর প্রায় এক দশক পার হলেও এখন পর্যন্ত নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ে দ্রব্যমূল্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে পড়েছেন।

আরও পড়ুন: স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ বৃদ্ধি

এ অবস্থায় বর্তমান দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ, সকল গ্রেডের বেতন বৈষম্য দূর করা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণমূলক আর্থিক সুবিধা বৃদ্ধি করার দাবি জানানো হয়।

সমিতির নেতারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করে দ্রুত নতুন জাতীয় পে-স্কেল ঘোষণা করা হবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9