স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ বৃদ্ধি

০২ মার্চ ২০২৬, ১২:৫৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।

সোমবার (২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার।

আরও পড়ুন: ঈদের আগে বেতন নিয়ে শঙ্কায় মাদ্রাসার কৃষি শিক্ষকরা

নির্দেশনায় বলা হয়েছে, 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের নিমিত্ত মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একই সাথে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশ (এমপিও) এর সাথে স্কুল বা কলেজ ফান্ড হতে প্রদত্ত বেতন ভাতাদির প্রাপ্ত অংশের বিল প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।'

এতে আরও বলা হয়, 'প্রতিষ্ঠানের নিয়মিত বা এডহক কমিটি গঠনের বিষয়ে পরবর্তীতে নির্দেশনা প্রদান করা হবে।'

আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬