১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়ে কী নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী?

০১ মার্চ ২০২৬, ০৪:৪৭ PM
এনটিআরসিএর সঙ্গে আলোচনায় শিক্ষামন্ত্রী

এনটিআরসিএর সঙ্গে আলোচনায় শিক্ষামন্ত্রী © সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশবঞ্চিত প্রার্থীদের বিষয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (০১ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সঙ্গে আলোচনায় এমন নির্দেশনা দেওয়া হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, যুগ্মসচিব মো. হেলালুজ্জামান সরকারসহ এনটিআরসিএর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১-১২তম নিবন্ধনধারীদের পাশাপাশি ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের বিষয়েও একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা একটি কমিটি গঠন করব। এই কমিটি দ্রুত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন জমা দেবে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এনটিআরসিএর সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রীকে ব্রিফ করেছেন আমাদের চেয়ারম্যান। এ সময় মন্ত্রী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের কার্যক্রম এপ্রিলের আগেই শেষ করার পরামর্শ দিয়েছেন।’

তিনি বলেন, আগামী জুন মাসের মধ্যে ভাইভা শেষ করে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের তাগাদা দিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। এনটিআরসিএ চেয়ারম্যান সেভাবেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।’

আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬