সহজ, সময়োপযোগী ও উৎপাদনশীল কারিকুলাম প্রণয়নের নির্দেশ শিক্ষামন্ত্রীর

০১ মার্চ ২০২৬, ০৭:২০ PM
রাজধানীর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী

রাজধানীর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী © সংগৃহীত

রেড টেপ কমিয়ে সহজ, সময়োপযোগী ও উৎপাদনশীল কারিকুলাম প্রণয়নের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১ মার্চ) রাজধানীর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থায় অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করে কোর্স ও সিলেবাসকে আধুনিক ও বাস্তবমুখী করতে হবে, যাতে তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ দক্ষতা ও জাতীয় উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। দ্রুত নতুন কারিকুলাম কমিটি গঠন ও নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস প্রস্তুতের ওপরও গুরুত্বারোপ করেন।

পড়ুন: গুণগত শিক্ষা নিশ্চিতে চলতি মাসেই নতুন কারিকুলাম কমিটি গঠন: শিক্ষামন্ত্রী

মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রচলিত প্রশাসনিক মন্ত্রণালয়ের মতো নয়। এটি একটি মৌলিক ও জাতি গঠনের মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় দেশের ভবিষ্যৎ নির্মাণ করে এবং নতুন প্রজন্মকে গড়ে তোলে। এটি আপনার দেশ, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। নতুনভাবে চিন্তা করতে হবে, নতুন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আসতে হবে। সংশ্লিষ্টদের নিজ নিজ কাজ পর্যালোচনা করে উন্নয়নমূলক প্রস্তাব দেওয়ার আহ্বান জানাই।

এহছানুল হক মিলন জানান, ২০২৭ সালের লক্ষ্য বাস্তবায়নের জন্য চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শুরু করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস প্রস্তুত করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লেজেন্ডস লিগের দল ঘোষণা বাংলাদেশের, দলের আছেন যারা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর বোর্ডে বিশেষ কোটায় ৫ ধরনের শিক্ষার্থীর ম্যানুয়ালি একাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9