গুণগত শিক্ষা নিশ্চিতে চলতি মাসেই নতুন কারিকুলাম কমিটি গঠন: শিক্ষামন্ত্রী

০১ মার্চ ২০২৬, ০৪:৪৩ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী © জনসংযোগ

দায়িত্ব নিয়েই শিক্ষা এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছিলেন, দেশের কারিকুলাম বা শিক্ষাক্রম অবশ্যই রিভিউ করা হবে। গত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা ও অনিয়ম ছিল, তা দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে বলেও তিনি বলেছিলেন।

এরই ধারাবাহিতকতায় শিক্ষার গুণগত মান নিশ্চিতে চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ রবিবার (১ মার্চ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের লক্ষ্য বাস্তবায়নের জন্য চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শুরু করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস প্রস্তুত করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

ড. মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রচলিত প্রশাসনিক মন্ত্রণালয়ের মতো নয়; এটি একটি মৌলিক ও জাতি গঠনের মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় দেশের ভবিষ্যৎ নির্মাণ করে এবং নতুন প্রজন্মকে গড়ে তোলে। 

মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় অপ্রয়োজনীয় জটিলতা বা ‘রেড টেপ’ দূর করতে হবে। কোর্স ও কারিকুলামকে আরও সহজ, সময়োপযোগী ও উৎপাদনশীল করতে সংশ্লিষ্টদের নিজ নিজ কাজ পর্যালোচনা করে উন্নয়নমূলক প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এটি আপনার দেশ, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। নতুনভাবে চিন্তা করতে হবে, নতুন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আসতে হবে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9