যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু

৩১ মার্চ ২০২৬, ১০:০০ AM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১১:১৩ AM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ব্যবহারের জন্য পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় উপকরণ বিতরণ শুরু হয়েছে। বোর্ডের সাধারণ শাখা থেকে এগুলো সরবরাহ হচ্ছে।

গতকাল (৩০ মার্চ) সোমবার থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত তারিখে স্ব স্ব কেন্দ্রের মালামাল গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের অনুরোধ করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন স্বক্ষরিত চিঠির মাধ্যমে কেন্দ্র সচিবদের এ অনুরোধ করা হয়েছে। বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত তারিখে মালামাল গ্রহণের জন্য কেন্দ্র সচিবকে  পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক মালামাল নিতে আসতে হবে। তিনি আসতে না পারলে তাঁর প্রাধিকারপ্রাপ্ত একজন শিক্ষক (যিনি পরীক্ষা পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্ট) এর মাধ্যমে গ্রহণ করতে হবে। কোন অবস্থাতেই শিক্ষক ব্যতীত অফিস সহকারী অথবা অন্য কাউকে প্রাধিকারপত্র প্রদান করা যাবে না।

পরীক্ষা নিয়ন্ত্রক আরো  জানান, সোমবার মার্চ বাগেরহাট সকল উপজেলা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় মালামাল সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার ৩১ মার্চ সাতক্ষীরার সকল উপজেলা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় মালামাল সরবরাহ করা হবে। ১ এপ্রিল কুষ্টিয়া সকল উপজেলার ২ এপ্রিল চুয়াডাঙ্গা ও মেহেরপুর সকল উপজেলা , ৫ এপ্রিল নড়াইল, মাগুরা সকল উপজেলা, ৬ এপ্রিল ঝিনাইদহ সকল উপজেলা, ৭ এপ্রিল খুলনা ফুলতলা, দিঘলিয়া, রূপসা ও খুলনা সিটি কর্পোরেশন, ৮ এপ্রিল কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা, তেরখাদা, দাকোপ ও ডুমুরিয়া, ৯ এপ্রিল যশোর চৌগাছা, কেশবপুর, মণিরামপুর, ঝিকরগাছা ও শার্শা, ১১ এপ্রিল যশোর সদর, অভয়নগর, বাঘারপাড়া কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক অলিখিত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুসঙ্গিক যাবতীয় মালামাল সরবরাহ করা হবে।

মালামাল গ্রহণের আবেদনের সাথে ২০২৬ সালের এসএসসি কেন্দ্র নবায়ন ফিস দুই হাজার টাকা, সোনালী সেবার রশিদ এবং নতুন কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র অনুমতিপত্র ও কেন্দ্র স্থাপন ফিস ছয় হাজার টাকা সোনালী সেবার রশিদ অবশ্যই দাখিল করতে হবে। ব্যবহারিক পরীক্ষা শেষে ব্যবহারিক উত্তরপত্রসহ উদ্বৃত্ত অলিখিত উত্তরপত্র ও অব্যবহৃত প্রশ্নপত্রসহ সকল মালামাল বোর্ডে জমা দেয়ার তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

আমরা ফটোশেসনের রাজনীতি করি নাঃ পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা যাওয়ার আগে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬