যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

৩০ মার্চ ২০২৬, ০৯:১৬ AM
 যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে যশোর শিক্ষা বোর্ডের অধীনে সব পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে প্রতি সাত দিন পরপর ধারণকৃত ভিডিও ফুটেজ বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। পরীক্ষাকালীন ধারণ করা ভিডিও ফুটেজ প্রতি সাত দিন অন্তর ই-মেইলের মাধ্যমে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কেন্দ্রকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬