এসএসসি

নকল ধরা পড়া শিক্ষার্থীর বিরুদ্ধে যে উপায়ে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ

২৯ মার্চ ২০২৬, ১২:৪৩ PM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এ পরীক্ষায় কোনো শিক্ষার্থী নকল করে ধরা পড়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। রবিবার (২৯ মার্চ) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়, পরীক্ষার্থীকে নকল করার সময় ধরা হয়েছে অথবা তার নিকট নকল করার মতো কাগজপত্র ছিল বলে ধরা হয়েছে, সে নকল করার কাজ সম্পন্ন করতে সমর্থ হয়েছে কিনা তার প্রকৃত অবস্থার পূর্ণ বিবরণ দিতে হবে। যদি নকল করার সময় ধরা হয়ে থাকে, তবে যে অংশ নকল করা হয়েছে সে অংশ উত্তরপত্রে এবং নকলের কাগজপত্রে লাল কালি দিয়ে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং যে অফিসার বিষয়টি ধরলেন, তারিখসহ তার স্বাক্ষর সেখানে থাকতে হবে।

 এতে আরও বলা হয়, পরীক্ষার্থী কাগজপত্র সমর্পণ করতে কোনো বাধা দিতে থাকলে অথবা অমান্য করে থাকলে অথবা প্রত্যবেক্ষক কর্মকর্তার সঙ্গে অবৈধ আচরণ করে থাকলে তার বিস্তারিত বিবরণ দিতে হবে। (প্রয়োজন হলে অতিরিক্ত কাগজ ব্যবহার করা যেতে পারে।) পরীক্ষার্থীকে বহিষ্কার না করে (Discipline Rule 4(e)) শৃঙ্খলা আইনের ৪ (ই) ধারা অনুযায়ী পরীক্ষা দেওয়ার অনুমতি প্রদত্ত হয়ে থাকলে এরূপ ব্যবস্থা অবলম্বনের কারণসমূহ বর্ণনা করতে হবে। (প্রয়োজন হলে পৃথক কাগজ ব্যবহার করা যাবে। তবে তার উত্তরপত্র আলাদাভাবে গোপনীয় প্রতিবেদন এবং অন্যান্য কাগজপত্রসহ বোর্ডে পাঠাতে হবে। 

ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬