এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে থাকছেন যারা

২৮ মার্চ ২০২৬, ১২:৫৫ PM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ৮টি টিমে ২৪ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এসব টিম কেন্দ্র পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রসচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটি মতবিনিময় সভা করবে। প্রতিটি সভার কমপক্ষে ৫ মিনিট একটি ভিডিয়ো ধারণ করে সংরক্ষণ করতে হবে।

শনিবার (২৮ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা এ টিম পরিদর্শন করা প্রতিটি কেন্দ্র সম্পর্কে আলাদা আলাদা সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দেবেন। আগামী ২৯ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে এ পরিদর্শন শেষ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সারাদেশে আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অত্র বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র প্রাক পরিদর্শনের জন্য অত্র বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে পরিদর্শন টিম গঠন করা হলো (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়)। 

এতে বলা হয়, কর্মকর্তাদেরকে কেন্দ্র পরিদর্শনের পর পরিদর্শনকৃত প্রতিটি কেন্দ্র সম্পর্কে আলাদা আলাদা সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রসচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি মতবিনিময় সভা করতে হবে এবং প্রতিটি সভার কমপক্ষে ৫ মিনিট একটি ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে হবে। 

এতে আরও বলা হয়, প্রতিটি জেলা থেকে কমপক্ষে ১০টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে হবে। আগামী ২৯ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে পরিদর্শন সমাপ্ত করতে হবে। 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দেখুন এখানে 

বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, তা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9