ফের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা সূচিতে পরিবর্তন

০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

শেরপুর-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সায়েন্স শেষপর্বের পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচী প্রকাশ করা হয়েছে।

৪ এপ্রিল (শনিবার) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলেও সেগুলো পূর্বঘোষিত ১০ মে’র পরিবর্তে ১১ মে ২০২৬ (সোমবার) অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সময়সূচী অনুযায়ী, পরীক্ষা কোড ৩০২-এর আওতায় পরীক্ষাগুলো প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।

১১ মে অনুষ্ঠিতব্য পরীক্ষার বিষয়সমূহের মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, পালি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বে প্রকাশিত সময়সূচীর অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

পাশাপাশি, বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

রাবির আইবিএসসি থেকে প্রথম বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির 
  • ১৩ অক্টোবর ২০২৬
‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬