জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি আবেদনের সময় বাড়ল

০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions⁠) থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি কলেজে ২৮ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত শর্ত ও নির্দেশনা জানতে ওয়েবসাইটের Honours Professional অপশনে গিয়ে Admission Guideline লিংকে ক্লিক করতে বলা হয়েছে। এছাড়া পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির সব শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদন কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী, ২৯ এপ্রিলের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে অনলাইনে আবেদন ফরম নিশ্চয়ন করতে হবে। এরপর ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সময়ের মধ্যে কলেজগুলোকে আবেদনকারী প্রতি ৮০০ টাকা হারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ফি সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় জমা দিতে হবে।

এ লক্ষ্যে কলেজগুলোকে নির্ধারিত পদ্ধতিতে লগইন করে Application Payment Info (Honours Prof.) অপশন থেকে Pay Slip ডাউনলোড করে ব্যাংকে ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপাচার্যের অনুমোদনক্রমে বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরীর স্বাক্ষরে প্রকাশ করা হয়েছে।

সুপারভাইজার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের ঐতিহাসিক চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎ সংকট: তীব্র জনভোগান্তি, বড় চ্যালেঞ্জে সর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, ক্যাম্পাসে নিরবচ্ছ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের বয়স-পরিচয়ে পুলিশের তথ্যে একাধি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬