গাজীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৪৮ শিশু

০৫ এপ্রিল ২০২৬, ১২:০৬ PM
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশু রোগীর সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।

তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ হানিফ জানান, আক্রান্ত শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা আমান উল্লাহ জানান, গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে ৪৮ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং বাকিদের সুস্থ হয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে জেলার অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র—টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ কালীগঞ্জ, কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার পর্যন্ত এসব হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।

অন্যদিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, উপজেলায় হামের উপসর্গ নিয়ে একজন শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ মিলল পুকুরে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ৮ দেশে জ্বালানি তেলের দাম কেমন?
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে ‘মিড ডে মিল’ প্রস্তুত, ডিম সিদ্ধ করতে গি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শেষ মিনিটের রোমাঞ্চে পদকের স্বপ্নে বাংলাদেশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬