সংসদে রুমিন ফারহানা

বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে

০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ PM
বক্তব্য রাখছেন সংসদ সদস্য রুমিন ফারহানা

বক্তব্য রাখছেন সংসদ সদস্য রুমিন ফারহানা © সংগৃহীত

সরকার গঠনের পর বিএনপি দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোকজন নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত বক্তব্য তিনি অভিযোগ করেন।

রুমিন ফারহানা বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগের ক্ষেত্রেও এ বিষয়টি দেখেছি। সবগুলো বিশ্ববিদ্যালয় দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দল করা দূষণীয় কিছু নয়। কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয়—সেটা দুর্ভাগ্যজনক।

এরপরই এই সংসদ সদস্যের নির্ধারিত সময় শেষ হলে মাইক বন্ধ করে দেন অধিবেশনের স্পিকারের দায়িত্ব পালন করা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬