উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 

০৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ AM
উত্তরা ইউনিভার্সিটিতে চলছে সামার-শাইন স্কলারশিপ প্রোগ্রাম

উত্তরা ইউনিভার্সিটিতে চলছে সামার-শাইন স্কলারশিপ প্রোগ্রাম © সংগৃহীত

উত্তরা ইউনিভার্সিটিতে চলছে সামার-শাইন স্কলারশিপ ২০২৬। মোট জিপিএ ১০ হলে ১০০ শতাংশ টিউশন মওকুফের সুযোগ থাকছে। সে হিসেবে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকছে টিউশন ফি ১০০ শতাংশ ফ্রি সুবিধা। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং তাদের জন্য একটি সহায়ক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ২০০৩ সালে প্রতিষ্ঠিত উত্তরা ইউনিভার্সিটি দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি সুপরিচিত নাম। শুরু থেকেই বিশ্ববিদ্যালয়টি আধুনিক ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে আসছে। বর্তমানে এখানে ৫৬টিরও বেশি আধুনিক ল্যাব ও রিসার্চ সেন্টার রয়েছে, যা শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জন এবং গবেষণামূলক কাজে অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব সুবিধার মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে।

বিশ্ববিদ্যালয়টিতে ১৪টি ডিপার্টমেন্টের অধীনে ৩৮টি আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে। প্রতিটি প্রোগ্রাম এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা সমসাময়িক বিশ্বের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে তুলতে পারে। দক্ষ শিক্ষক, আপডেটেড কারিকুলাম এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন: ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি

উত্তরা ইউনিভার্সিটির ৩২ হাজারের বেশি অ্যালামনাই বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এই শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক নতুন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করে এবং তাদের জন্য নতুন সুযোগ তৈরি করে দেয়। শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতের পেশাগত জীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও পেয়ে থাকে।

সামার-শাইন স্কলারশিপ ২০২৬-এর মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা আর্থিক দুশ্চিন্তা ছাড়াই তাদের উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারবে। এটি শুধু একটি স্কলারশিপ নয়, বরং মেধাবীদের জন্য একটি বড় সুযোগ, যা তাদের স্বপ্ন পূরণের পথে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগ আরও বেশি মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলবে।

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসার ১৬ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অধ…
  • ৩০ আগস্ট ২০২৬
নাটকের অবসান, বদলে গেল আসিয়ান কাপে ম্যানেজার
  • ৩০ আগস্ট ২০২৬
৫০০ দাখিল মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর দাবি
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩০ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন আগামীকা…
  • ৩০ আগস্ট ২০২৬