উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট

২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ PM
উত্তরা কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

উত্তরা কাঁচাবাজারে অগ্নিকাণ্ড © সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরো দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন রাকিবুল হাসান। 

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬