ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

০৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

মঙ্গলবার (৭ এপ্রিল) ভর্তি পরীক্ষার্থীদের এডমিট কার্ড ডাউনলোড ও পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি সংক্রান্ত নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পরীক্ষার্থীদের আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions⁠) থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে। Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

এতে আরও বলা হয়, পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের অন্তত তিনদিন পূর্বে কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে অথবা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে তার আসন বিন্যাস জেনে নিতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং প্রবেশপত্রে উল্লিখিত সব নির্দেশনা মেনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্বাচিত কেন্দ্রসমূহের তালিকা, পরীক্ষার্থীদের তালিকা ও হাজিরাপত্র ডাউনলোড সম্পর্কিত তথ্য ও নির্দেশনা পর্যায়ক্রমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও এতে জানানো হয়। 

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬