জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি

১২ এপ্রিল ২০২৬, ১১:৪৭ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১১:৫০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হবে। বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে এ পরীক্ষা নেওয়া হবে।

রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় কেন্দ্রসমূহের জন্য বিস্তারিত করণীয় ও নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কেন্দ্র তালিকা ও পরীক্ষার্থীর তালিকা ডাউনলোড করতে হবে। গ্রুপভিত্তিক পরীক্ষার্থীদের তথ্য অনুযায়ী আসন বিন্যাস সম্পন্ন করতে হবে এবং পরীক্ষার্থীদের মধ্যে পর্যাপ্ত দূরত্ব নিশ্চিত করতে হবে।

প্রতিটি কক্ষে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা গ্রুপ অনুযায়ী আসন সংখ্যা ১০-এর গুণিতক রাখতে হবে। কেন্দ্রের নিজস্ব ক্যাম্পাসে স্থান সংকুলান না হলে প্রয়োজনে অন্য বেসরকারি কলেজ বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভেন্যু নির্ধারণ করা যাবে। পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে আসন বিন্যাসের তালিকা প্রকাশ করতে হবে।

পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হাজিরাপত্র ও প্রবেশপত্রের ছবি মিলিয়ে পরীক্ষার্থী সনাক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই প্রক্সি পরীক্ষার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না।

এছাড়া প্রতিটি গ্রুপের জন্য দুই সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বসা পরীক্ষার্থীদের ভিন্ন সেটের প্রশ্নপত্র দিতে হবে। OMR শিটে গ্রুপ ও সেট কোড সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা তদারকি করতে হবে। কোনো ধরনের সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা থাকলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার্থীদের মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র কর্তৃপক্ষকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থী ছাড়া অন্য কারো প্রবেশ নিয়ন্ত্রণে রাখতে হবে।

পরীক্ষা শেষে উত্তরপত্র (OMR শিট) ও হাজিরাপত্র নির্ধারিত নিয়মে সিলগালা করে একই দিন রাত ৮টার মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। ডাক বা কুরিয়ার সার্ভিসে এসব পাঠানো যাবে না।

এদিকে, প্রতি শিক্ষার্থীর জন্য কেন্দ্র ফি ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পরীক্ষা শুরুর তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষের কাছে জমা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল কেন্দ্রের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মীনা বাজার নিয়োগ দেবে চিফ ক্যাশিয়ার, পদ ১৫, আবেদন ৮ আগস্ট প…
  • ১২ জুলাই ২০২৬
সাত কলেজের পরীক্ষার ফলাফলে অসঙ্গতির অভিযোগ
  • ১২ জুলাই ২০২৬
রংপুরের সব জেলার প্রাথমিক বৃত্তির ফল দেখুন এখানে
  • ১২ জুলাই ২০২৬
খুনি হাসিনা ফিরবে না, তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হ…
  • ১২ জুলাই ২০২৬
ব্যবসায়ীকে হেনস্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ববি …
  • ১২ জুলাই ২০২৬
উগ্রবাদী ‘ফাতাহ কমব্যাট’ সম্পৃক্ততার অভিযোগে সাত আসামি ৩ দি…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence