সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি

১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো

মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগীসহ নিয়মিতভাবে পরীক্ষায় ও সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে শিক্ষক ও অভিভাবকদের সাথে শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্টদের সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করে প্রয়োজনীয় মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ করার অনুরোধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পাঠানো এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর থেকে পাঠানো ‘মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করার লক্ষ্যে মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে’ শীর্ষক ওই স্মারকে বলা হয়, ‘‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তার আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সন্ধ্যার পর বা রাতে পড়াশোনায় যথাযথ মনোযোগী হওয়া এবং ক্লাসে উপস্থিতি, নিয়মিতভাবে পরীক্ষায় ও সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সাথে সমন্বয় করে কলেজসমূহের নিজস্ব ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজনের প্রয়োজনীয় মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) কর্তৃক আদিষ্ট হয়ে অনুরোধ করা হল।’’

এর আগে গত ফেব্রুয়ারির শেষের দিকে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরে গিয়ে এক সভায় বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানে তিনি বলেছিলেন, শিক্ষার্থীরা যদি সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি করে, তাহলে তাদের ধরে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

তার এ বক্তব্যের পর চাঁদপুরে সন্ধ্যার পর অভিযানে নেমে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। রাজধানীতেও সন্ধ্যার পর বেশ কয়েকটি অভিযানের খবর সামনে এসেছিল। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছিল।

এমন প্রেক্ষাপটে সমালোচনার মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী। পরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ড. এহছানুল হক মিলন বলেছিলেন, ‘কোনো বিশেষ উদ্দেশ্যে আমি এটা বলিনি। আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসতাম। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলেছি- সন্ধ্যার পর ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। দ্যাটস ইট। এর বেশি কিছু নয়।’

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদশ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সংকট মোকাবিলায় খনন হচ্ছে ১৫০ কূপ: মাহ্দী আমিন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now