১৩ পদে ৩১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞীপ্ত প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি পদোন্নতি/আপগ্রেডেশনের (স্বপদ নিয়ে পদোন্নয়ন) মাধ্যমে ৫ থেকে ১৬তম গ্রেডে ১৩ পদে ৩১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৩ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ এপ্রিল শুরু হয়েছে—চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: উপরেজিস্ট্রার/সমমান;
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে;
*সহকারী রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার)/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/সহকারী কলেজ পরিদর্শক/সহকারী পরিচালক পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা;
*ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রি থাকতে হবে;
*সহকারী রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার)/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/সহকারী কলেজ পরিদর্শক/সহকারী পরিচালক পদে ৪ বছরের অভিজ্ঞতাসহ ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পদে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
গ্রেড: ৫;
আরও পড়ুন: বুয়েট বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৩, আবেদন শেষ ২৯ এপ্রিল
২. পদের নাম: সিনিয়র প্রোগ্রামার;
আবেদনের যোগ্যতা—
*প্রোগ্রামার পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*উচ্চতর ডিগ্রিপ্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
গ্রেড: ৫;
৩. পদের নাম: সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার;
আবেদনের যোগ্যতা—
*মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণে বিশেষভাবে দক্ষতা অত্যাবশ্যক;
গ্রেড: ৫;
আরও পড়ুন: প্রভাষক নিয়োগ দেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়, আবেদন ২২ এপ্রিল পর্যন্ত
৪. পদের নাম: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার;
আবেদনের যোগ্যতা—
*সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
গ্রেড: ৬;
৫. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার/সিনিয়র মেডিকেল অফিসার (ডেন্টিস্ট্রি);
আবেদনের যোগ্যতা—
*মেডিকেল অফিসার/মেডিকেল অফিসার (ডেন্টিস্ট্রি) পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
গ্রেড: ৬;
আরও পড়ুন: গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন শেষ ২৬ এপ্রিল
৬. পদের নাম: সহকারী রেজিস্ট্রার/সমমান;
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে;
*সেকশন অফিসার/সমমানের পদে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা;
*ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ সেকশন অফিসার/সমমান পদে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
গ্রেড: ৭;
৭. পদের নাম: সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার);
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে;
*টেকনিক্যাল অফিসার/সমমান পদে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা;
*ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ সেকশন অফিসার/সমমান পদে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
গ্রেড: ৭;
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২৬, আবেদন শেষ ২০ এপ্রিল
৮. পদের নাম: সহকারী প্রোগ্রামার;
আবেদনের যোগ্যতা—
*সাব টেকনিক্যাল অফিসার পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
গ্রেড: ৯;
৯. পদের নাম: সেকশন অফিসার;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক কর্মকর্তা/সমমান পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা;
*ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রিসহ উচ্চমান সহকারী/সমমান পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ উচ্চমান সহকারী/সমমান পদে ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
গ্রেড: ৯;
আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৯, করুন আবেদন
১০. পদের নাম: টেকনিক্যাল অফিসার;
আবেদনের যোগ্যতা—
*সাব টেকনিক্যাল অফিসার পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
গ্রেড: ৯;
১১. পদের নাম: সিনিয়র ক্যাটালগার;
আবেদনের যোগ্যতা—
*ক্যাটালগার/গ্রন্থাগার সহকারী পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;
গ্রেড: ১০;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে গ্রিন ইউনিভার্সিটি, আবেদন শেষ ১৭ এপ্রিল
১২. পদের নাম: উচ্চমান সহকারী;
আবেদনের যোগ্যতা—
* ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নিম্নমান সহকারী পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা;
*ন্যূনতম এইচএসসি পাসসহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নিম্নমান সহকারী পদে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
গ্রেড: ১৩;
১৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি/সমমান ডিগ্রি থাকতে হবে;
*অফিস সহায়ক পদে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ন্যূনতম ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে;
গ্রেড: ১৬;
আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি ও সব সনদপত্রের সত্যায়িত কপিসহ ১ সেট আবেদনপত্র বিভাগীয় প্রধান/দপ্তরপ্রধানের মাধ্যমে ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ এপ্রিল ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট