আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা

২০ এপ্রিল ২০২৬, ০৯:২৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টা থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অনিবার্য কারণবশত পূর্বে প্রকাশিত সময়সূচি পরিবর্তন করে নতুন এই সময়সূচি কার্যকর করা হয়েছে। এর আগে গত ২১ জানুয়ারি প্রকাশিত সূচি বাতিল করে ১১ মার্চ ওয়েবসাইটে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, প্রতিদিনের পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হবে এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে। পরীক্ষার কোড নির্ধারণ করা হয়েছে ১১০২।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা জাতীয় ভাষা (১৩১০০১) এবং বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র (১৩১০০৩) বিষয়ের পরীক্ষা, যা উভয়ই আবশ্যিক বিষয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬