সপ্তাহে একদিন হোম অফিস দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

২০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে একদিনের হোম অফিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২০ এপ্রিল) এক অফিস আদেশে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সেখানে বলা হয়েছে, এতদ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিসের সময়সূচি নিম্নরূপে নির্ধারণ করা হলো:

(ক) রবিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার-সকাল ৯.০০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত
(খ) মঙ্গলবার-ওয়ার্ক ফ্রম হোম (Work from home)
(গ) শুক্রবার ও শনিবার-সাপ্তাহিক ছুটি।

অফিস আদেশে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবাসমূহ পরিবর্তিত অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এ আদেশে আরও বলা হয়, ভাইস-চ্যান্সেলর দপ্তর, ট্রেজারার দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, তথ্য ও সেবা দপ্তর, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, শৃঙ্খলা ও নিরপত্তা দপ্তর, মেডিকেল সার্ভিসেস দপ্তর, প্রকৌশল দপ্তর ও কলেজ পরিদর্শন দপ্তর সীমিত আকারে মঙ্গলবার খোলা থাকবে। পরিবহন দপ্তর প্রয়োজন অনুযায়ী পরিবহনের ব্যবস্থা করবে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬