স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীরা, অবস্থান পরিষ্কার করল কর্তৃপক্ষ

২২ এপ্রিল ২০২৬, ০৯:২৯ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (পাস ও সম্মান) প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ১ম বর্ষে নতুন করে ‘English’ কোর্স অন্তর্ভুক্তির সিদ্ধান্তেকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ধোঁয়াশা ও অসন্তোষ তৈরি হয়েছে। হঠাৎ এ সিদ্ধান্তে প্রস্তুতিহীনতার আশঙ্কা প্রকাশ করলেও বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, নতুন সিলেবাসে ১ম বর্ষে ‘English’ এবং ২য় বর্ষে ‘Communicative English’ নামে দুইটি কোর্স সংযোজন করা হয়েছে, যা সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

পরে এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় যেখানে মাত্র ২ থেকে ৩ মাস বাকি, সেখানে কোনো পূর্ব ঘোষণা বা দীর্ঘমেয়াদী প্রস্তুতির সুযোগ ছাড়াই নতুন কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই মধ্যে তাদের প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মডেল টেস্ট পরীক্ষাও শেষ হয়েছে। পাশাপাশি, ফরম পূরণের তারিখও কয়েকদিনের মধ্যেই ঘোষণা হওয়ার কথা রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, এমন পরিস্থিতিতে নতুন বিষয় যুক্ত করা হলে তারা প্রস্তুতিহীন অবস্থায় পড়বেন এবং এতে ফল বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম-পরিচয় প্রকাশ করলেন শিবির সভাপতি

নাম প্রকাশে অনিচ্ছুক অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন চাই। তবে প্রশাসনের এমন খামখেয়ালি ও অপরিকল্পিত সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) ড. এ. এইচ. এম. রুহুল কুদ্দুস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের পুরাতন সিলেবাস অনুযায়ী চার বছর মেয়াদি কোর্সে কেবল দ্বিতীয় বর্ষে একটি মাত্র ইংরেজি বিষয় অন্তর্ভুক্ত ছিল। এটি শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা পর্যাপ্তভাবে সহায়ক না হওয়ায় ভাষাগত দক্ষতা বাড়াতে নতুন সিলেবাসে দুটি ইংরেজি কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন সিলেবাসের আওতায় ইতোমধ্যে প্রথম বর্ষে একটি ইংরেজি কোর্স চালু করা হয়েছে, যার বিষয়ে পূর্বেই আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করা হয়েছে। এর ধারাবাহিকতায় আগাম নোটিশের মাধ্যমে দ্বিতীয় বর্ষে আরও একটি ইংরেজি কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা হয়তো বিষয়টি বুঝতে পারেনি। 

এইচএসসির কেন্দ্রে হামলাকারীদের চিহ্নিত করে সাজা দেওয়া হবে
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নে কী বললেন শিক্ষ…
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তিতে শীর্ষে ঢাকা, পিছিয়ে বান্দরবান
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা মেডিকেল এলাকা থেকে ৩ মরদেহ উদ্ধার
  • ১২ জুলাই ২০২৬
ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক…
  • ১২ জুলাই ২০২৬
সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence