চট্টগ্রামের সরকারি সিটি কলেজ

সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম-পরিচয় প্রকাশ করলেন শিবির সভাপতি

২১ এপ্রিল ২০২৬, ০৮:০৯ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ PM
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের সিটি কলেজে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের ডাকা বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার পর কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় একাধিক ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে। এরমধ্যে একজন নীল শার্ট পরিহিত মির্জা ফারুক। তিনি চট্টগ্রামের ওমরগণি এম. ই. এস. কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।

রাত ৮টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এ তথ্য জানান। 

জানা গেছে, মির্জা ফারুক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার সময় তার হাতে কিরিচ দেখা গেছে।

সংবাদ সম্মেলনে সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আরও কয়েকজন ছাত্রদলের নাম ও পরিচয় প্রকাশ করেন।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬