বদলি সফটওয়্যার উদ্বোধন কবে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩১ PM
শিক্ষামন্ত্রী ও সরকারি লোগো

শিক্ষামন্ত্রী ও সরকারি লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার আনুষ্ঠানিকবাবে উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী সপ্তাহের শুরুতে তিনি সফটওয়্যার উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত। তবে সফটওয়্যারে এখনো তথ্য ইনপুটের কার্যক্রম শুরু করা যায়নি। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সফটওয়্যার উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে সফটওয়্যারে তথ্য ইনপুট শুরু হবে। একইসঙ্গে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের চিঠিও ইস্যু করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী শনিবার বদলি সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপরই সফটওয়্যারে তথ্য ইনপুট এবং মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে।’

এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সভা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জুম প্ল্যাটফর্মে হওয়া এ সভায় উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার রাত ৮টায় শুরু হওয়া এ সভা ১০টা পর্যন্ত চলে। সভায় সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেন মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী।

সভা সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারে প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া তথ্য কীভাবে উপজেলা শিক্ষা অফিসার যাচাই করবেন সেটি দেখানো হয়েছে। একইসাথে উপজেলা শিক্ষা অফিসারের পাঠানো তথ্য জেলা শিক্ষা কর্মকর্তা এবং কলেজের তথ্য আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক, পরিচালকরা কীভাবে যাচাই করবেন সে বিষয়ে বিস্তারিত দেখানো হয়েছে।

সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা কেবল সংশ্লিষ্টদের পুরো সফটওয়্যারের কার্যক্রম কীভাবে পরিচালিত হয় সেটি দেখিয়েছি। একইসঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া তথ্য কীভাবে যাচাই করতে হবে সেটিও দেখিয়েছি। সভায় সফটওয়্যার নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। আশা করছি খুব শিগগিরই শিক্ষকদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করা যাবে।’

সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার দাবি নাকচ করল ইরান 
  • ১০ মে ২০২৬
অত্যাচারী স্বামী জামিন পাওয়ায় বিচারকের সামনেই বিষপান স্ত্রীর
  • ১০ মে ২০২৬
বাবা নেই, মা বিদেশে—৯৯৯-এ ফোন পেয়ে স্কুল শিক্ষিকার মরদেহ উদ…
  • ১০ মে ২০২৬
সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর
  • ১০ মে ২০২৬
টিনশেডের প্রশাসনিক ভবনে চলছে কার্যক্রম, ৬২ বছর পেরোলেও হয়নি…
  • ১০ মে ২০২৬
নবম পে-স্কেল নিয়ে সুখবর পাচ্ছেন চাকরিজীবী-পেনশনভোগীরা
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9