‘বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে আরও ৫ দিন’

২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩২ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহেনা জানিয়েছেন, চলতি মাসে আরও ৫ দিন থাকবে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

উম্মে রেহেনা বলেন, ‘চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে। তবে মে মাসের শুরুতে পরিস্থিতির উন্নতি হবে।   
বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ‍্যাস সরবরাহ করা যাচ্ছে না ফলে উৎপাদন ঘাটতি তৈরি হচ্ছে। চাহিদার অর্ধেকের কম বিদুৎ উৎপাদন করা যাচ্ছে। এছাড়া ফার্নেস অয়েল দিয়ে উৎপাদন করা খরচ বেশি।’

চাহিদার তুলনায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘মে মাসের প্রথম সপ্তাহে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হবে, এতে করে সংকট কমবে। লোডশেডিং কম হবে। এছাড়া গ্রাম ও শহরের বিদ্যুতের লোডশেডিং পার্থক্য কমাতে খুব দ্রুত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে।’ 

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চার বগি লাইনচ্যুত, বন্ধ চট্টগ্রা…
  • ২১ অক্টোবর ২০২৬
নবম পে স্কেলে বেতন নির্ধারণ শেষ
  • ২১ অক্টোবর ২০২৬
একজন ব্যভিচার, একজন তথ্যপ্রযুক্তি— সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত…
  • ২১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ
  • ২১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের পেটানো নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর উল্টো সুর
  • ২১ অক্টোবর ২০২৬
আজ ২১ অক্টোবর, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্মরণীয় দিন
  • ২১ অক্টোবর ২০২৬