ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছেন ভর্তিচ্ছু অপেক্ষমানরা

২২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশেষ মাইগ্রেশনের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আগামী ২৬ এপ্রিল নতুন বিষয় বরাদ্দের ফলাফল প্রকাশ করা হবে। এদিনই অপেক্ষমানদের মধ্যে বিষয় বরাদ্দ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে—

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর কিছু শূণ্য আসন পূরণ করার উদ্দেশ্যে একটি বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তনের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২. যে সব শিক্ষার্থীর অটো-মাইগ্রেশন চালু রয়েছে, তাদের বিশেষ মাইগ্রেশন এ বিবেচিত হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। ২১ এপ্রিল হতে ২৩ এপ্রিল পর্যন্ত https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে অনলাইনে ২০ টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে।

যদি কোনো শিক্ষার্থী ‘বিশেষ মাইগ্রেশন’-এর আবেদন না করেন, তবে তাকে তার বর্তমান বিষয়টিতেই পড়তে আগ্রহী বলে গণ্য করা হবে এবং বিশেষ মাইগ্রেশনে তিনি বিবেচিত হবেন না।

৩. মাইগ্রেশনের ফলে একজন শিক্ষার্থী নতুন কোনো বিষয় বরাদ্দ পেলে তার পূর্ববর্তী বিষয়ের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং বাতিলকৃত আসনে অন্য শিক্ষার্থীকে বরাদ্দ দেয়া হবে। ফলে নতুন বিষয়ে বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীকে অবশ্যই মাইগ্রেশনের মাধ্যমে বরাদ্দকৃত নতুন বিষয়ে ভর্তি হতে হবে।

আরও পড়ুন: স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীরা, অবস্থান পরিষ্কার করল কর্তৃপক্ষ

৪. কোনো শিক্ষার্থী ইতিমধ্যে তার প্রথম বিষয়টি বরাদ্দ পেয়ে থাকলে অথবা মাইগ্রেশন বন্ধ (LOCK) করে থাকলে, তিনি বিশেষ মাইগ্রেশনের জন্য বিবেচিত হবেন না।

৫. বিভিন্ন কোটায় বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশেষ মাইগ্রেশনের জন্য বিবেচিত হবেন না।

৬. বিশেষ মাইগ্রেশনে আবেদনকারীদের মধ্যে মেধাক্রম ও তাদের বিষয় পছন্দক্রম অনুসারে শূন্য আসনগুলোতে বিষয় বরাদ্দ করে তা ২৬ এপ্রিল প্রকাশ করা হবে।

৭. বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে শূন্য আসনগুলোতে বিষয় বরাদ্দের পর অবশিষ্ট শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দও ২৬ এপ্রিল প্রকাশ করা হবে।

গাছ ভেঙে পড়ে দুমড়ে-মুচড়ে গেল জবির বাস, প্রাণে বাঁচলেন শিক্ষ…
  • ১২ জুলাই ২০২৬
সাড়ে ২৯ লাখ টাকার সাংস্কৃতিক অনুদান নিয়ে প্রশ্ন
  • ১২ জুলাই ২০২৬
১০ দিন আগে সরকারি চাকরিতে যোগদান, পরকীয়া প্রেমিকার হাতে প্র…
  • ১২ জুলাই ২০২৬
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব স্থায়ী বহিষ্কার
  • ১২ জুলাই ২০২৬
ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ছাত্রসহ ভারপ্রাপ্ত প্রধা…
  • ১২ জুলাই ২০২৬
মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে হামলা ইরানের
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence