ভারতের বিহার

কলেজে অনিয়মের অভিযোগ করায় ছাত্রকে আছাড় শিক্ষকের, ভিডিও ভাইরাল

২৩ এপ্রিল ২০২৬, ০৩:১১ PM
ছাত্রকে আছাড় দিয়ে ফেলে ঘুষি মারতে যান শিক্ষক

ছাত্রকে আছাড় দিয়ে ফেলে ঘুষি মারতে যান শিক্ষক © ভিডিও থেকে নেওয়া

কলেজের অনিয়ম নিয়ে অভিযোগ জানাতেই রাগে ফেটে পড়লেন শিক্ষক। মারতে শুরু করলেন ছাত্রকে। একপর্যায়ে তাকে মেঝের ওপর ফেলে তার ওপর চেপে বসেন শিক্ষক। সে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘটেছে বিহারের আলমা ইকবাল কলেজে। আনন্দবাজার খবরটি প্রকাশ করলেও ভিডিওর সত্যতা যাচাই করেনি বলে জানিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কলেজের বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন ছাত্ররা। তাদের মাঝেই লড়াই লেগেছে এক ছাত্র ও শিক্ষকের। ছাত্রকে জাপটে ধরে শূন্যে তুলে তারপর মেঝের ওপর আছড়ে ফেললেন শিক্ষক। প্রৌঢ় শিক্ষক টাল সামলাতে না পেরে নিজেও ছাত্রের ওপর পড়ে যান। তারপর সেই ছাত্রের কাঁধ চেপে তাকে মেঝের ওপর শুইয়ে রাখলেন। 

শিক্ষক হাতও তুললেন তাকে ঘুষি মারার জন্য। কিন্তু অপর এক তরুণ এসে তাকে আটকে দেন। এরপর দুজনই মেঝে থেকে উঠে দাঁড়ান। শিক্ষক এরপর তরুণকে ধাক্কা দিয়ে কলেজের বারান্দা থেকে বার করে দেন। আশপাশে ছাত্ররা দাঁড়িয়ে সে ঘটনা দেখতে থাকেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়।

আরও পড়ুন: স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী বলছে গবেষণা

‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হলে ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৬৮ হাজার বার দেখা হয়েছে। প্রায় আড়াই হাজারের কাছাকাছি নেটাগরিক প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য বক্সে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। শিক্ষকের এমন আচরণের নিন্দাও জানিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬