ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!

২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ AM
বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী

বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী © সংগৃহীত

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদীর নাম সামনে এসেছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন বিজেপির জাতীয় তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালব্য সামাজিক মাধ্যমে দিনেশ ত্রিবেদীকে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অমিত মালব্য লিখেছেন, ‘বিজেপির জ্যেষ্ঠ নেতা, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের সংসদ সদস্য শ্রী দিনেশ ত্রিবেদী বাংলাদেশের নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হওয়ায় অভিনন্দন।’

তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ভারতের এক কূটনীতিক সরাসরি কিছু না বললেও অমিত মালব্যের পোস্টের দিকেই ইঙ্গিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, এই নিয়োগ বাস্তবায়িত হলে দিনেশ ত্রিবেদীই হতে পারেন বাংলাদেশে ভারতের প্রথম রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত দূত। বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে যাচ্ছেন।

হিন্দুস্তান টাইমস আরও জানায়, এই নিয়োগ কার্যকর করতে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সম্মতির প্রয়োজন হবে। একই সঙ্গে ৭৫ বছর বয়সী একজন প্রবীণ রাজনীতিককে দূত হিসেবে পাঠানোর সিদ্ধান্তটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের প্রতি একটি বার্তাও বহন করছে বলে মনে করা হচ্ছে।

দিনেশ ত্রিবেদী ইউপিএ জোট সরকারের সময় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং একই বছরের ৬ মার্চ বিজেপিতে যোগ দেন।

এর আগে ভারতের কয়েকটি গণমাধ্যমে হাইকমিশনার হিসেবে বিহারের সদ্য বিদায়ী গভর্নর ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মোহাম্মদ খানের নামও আলোচনায় আসে।

চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬