সাফে আবারও একই গ্রুপে বাংলাদেশ ও ভারত

২২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

টানা দু’বারের সাফ চ্যাম্পিয়ন হিসেবে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল । আগামী ২৫ মে থেকে ভারতের গোয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ঋতুপর্ণা চাকমাদের এই মিশন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনাও তৈরি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ঢাকায় সাফের কার্যালয়ে অনুষ্ঠিত ড্রতে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, সাফ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এই র‍্যাঙ্কিং অনুযায়ী দলগুলোকে তিনটি পটে ভাগ করা হয়, যেখানে দ্বিতীয় পটে শ্রীলঙ্কার সঙ্গে ছিল বাংলাদেশ। ড্র’তে দ্বিতীয় পট থেকে প্রথম দল হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয় এবং ‘বি’ গ্রুপে রাখা হয় তাদের। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ভারত ও মালদ্বীপ।

টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেবে, যেখানে দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। গ্রুপপর্বে দুটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। এরপর সেমিফাইনালে উঠবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল। যেখানে ‘এ’ গ্রুপে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান রয়েছে।

হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য সামনে রেখে আগামী শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রামে নিবিড় অনুশীলন শুরু করবে বাঘিনীরা। পাশাপাশি, বিদেশে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে।

বোন দিলেন লিভার, চিকিৎসকদের চেষ্টায় ‘হলুদ চোখ’ সাদা নিয়ে ঘর…
  • ০১ আগস্ট ২০২৬
রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্…
  • ০১ আগস্ট ২০২৬
বিলুপ্ত ‘গণরুম সংস্কৃতি’ চালু করলেন ছাত্রদল নেতারা, দুই রুম…
  • ০১ আগস্ট ২০২৬
রবিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০১ আগস্ট ২০২৬
আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬