দ্বিতীয় সেমিস্টারেই চাকরি, বিশ্ববিদ্যালয় জীবনেই ক্যারিয়ার গড়ার গল্প ইশতিয়াক মান্নানের

০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৮ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ PM
 ইশতিয়াক মান্নান

ইশতিয়াক মান্নান © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় জীবন অনেকের কাছেই শুধু ক্লাস, অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ। কিন্তু কেউ কেউ এই সময়টাকেই নিজেদের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় সুযোগ হিসেবে নেন। তেমনই একজন ইশতিয়াক মান্নান—যিনি পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনেই নিজের ক্যারিয়ারের ভিত গড়ে তুলেছেন ধাপে ধাপে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিউপি)-এ বিবিএ (একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস) নিয়ে পড়াশোনা করছেন ইশতিয়াক। বর্তমানে ফাইনাল সেমিস্টারে। বিশ্ববিদ্যালয়ে পা রাখার পর থেকেই তিনি নিজেকে তৈরি করার দৌঁড়ে নেমে পড়েন। নিজেকে প্রস্তুত করতে যুক্ত হন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ক্লাবে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হিউম্যান রিসোর্স ও লিডারশিপ ক্লাব। এই ক্লাব তাকে নেতৃত্ব, টিমওয়ার্ক এবং নেটওয়ার্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনে সহায়তা করে।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারে থাকাকালীন পড়ালেখার পাশাপাশি পার্ট-টাইম কাজে যুক্ত হন ইশতিয়াক। এ প্রসঙ্গে তিনি বলেন, সেকেন্ড সেমিস্টারে পড়ার সময়ই পার্ট-টাইম কাজের সুযোগ পাই বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র ভাইয়ের মাধ্যমে। যেহেতু অনেক সিনিয়রের সাথেই ফেসবুক ও লিংকডইনে যুক্ত ছিলাম, আমি নিয়মিত নিজের ইচ্ছামতো ভিডিও এডিট করে, মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতাম, যেগুলোর মাধ্যমে আমার গ্ৰাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং-এর স্কিলস শো হতো। আমার সব চাকরির ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়া এবং আমার নেটওয়ার্কিং বড় ভূমিকা রেখেছে। 

শিক্ষাজীবনের দ্বিতীয় সেমিস্টার থেকেই কাজ শুরু করেন ইশতিয়াক। একটি পার্ট-টাইম সুযোগের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। শুরুতে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং কনটেন্ট তৈরির মতো কাজের সঙ্গে যুক্ত থাকলেও ধীরে ধীরে বড় প্রতিষ্ঠানে কাজের সুযোগ পান।

তিনি ‘Checkmate Events’-এ কাজের মাধ্যমে পেশাগত যাত্রা শুরু করেন। পরবর্তীতে দেশের শীর্ষ মার্কেটিং কমিউনিকেশন প্রতিষ্ঠান ‘Asiatic 3sixty’-তে যুক্ত হয়ে মার্কেট রিসার্চ, ক্যাম্পেইন এক্সিকিউশন এবং কমিউনিটি ম্যানেজমেন্টসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

এছাড়া ‘Finlay Bazar Limited’-এ ফ্রিল্যান্স রিসার্চ ও রাইটার, ‘Brandmark Consultancy’-তে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এবং “2 Cents Podcast”-এ কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে কাজ করেছেন। এসব প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে তিনি কনটেন্ট স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং এবং কনটেন্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা অর্জন করেন।

বর্তমানে তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ‘Unilever Bangladesh Limited’-এ কর্মরত রয়েছেন। এখানে তিনি কৌশলগত যোগাযোগ, ইন্টারনাল ডকুমেন্ট প্রস্তুত এবং বড় পরিসরের ইভেন্ট ব্যবস্থাপনায় সহায়তা করছেন।

শুধু কর্মজীবনেই নয়, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছেন ইশতিয়াক মান্নান। এর মধ্যে UNDP-এর AI4Change প্রতিযোগিতায় টপ ১০, WaterAid ও Embassy of Sweden আয়োজিত প্রতিযোগিতায় টপ ২৫, JICA ভিডিও মেকিং প্রতিযোগিতায় রানার-আপসহ বেশ কয়েকটি অর্জন রয়েছে তার ঝুলিতে।

এছাড়া Daraz সিভি রাইটিং প্রতিযোগিতায় ২য় রানার-আপ, IEEE ব্রাঞ্চফেস্ট ২০২৫ লোগো ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং Duke of Edinburgh’s Bronze Award অর্জন করেন তিনি। পাশাপাশি Guinness World Record সংশ্লিষ্ট একটি কার্যক্রমেও অংশগ্রহণ করেন।

পড়াশোনা ও কাজ একসঙ্গে সামলানো প্রসঙ্গে ইশতিয়াক জানান, সময় ব্যবস্থাপনাই ছিল তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্লাস, অফিস ও অ্যাসাইনমেন্টের চাপের মধ্যেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার অভ্যাস এবং প্রাধান্য অনুযায়ী কাজ ভাগ করে নেওয়ার মাধ্যমে তিনি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন।

একই সঙ্গে ব্যস্ততার মাঝেও খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছেন তিনি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনার কারণে খেলাধুলার প্রতি আগ্রহ থাকায় ফুটবল, ম্যারাথন ও সাঁতারের মতো কার্যক্রম চালিয়ে গেছেন।

নিজের অভিজ্ঞতা ও শেখাগুলো অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে ‘Ishtiaq in Focus’ নামে একটি পার্সোনাল ব্র্যান্ডিং প্ল্যাটফর্মও পরিচালনা করছেন তিনি। এখানে স্টুডেন্ট লাইফ, ক্যারিয়ার ও আত্মউন্নয়ন বিষয়ক কনটেন্ট তৈরি করেন।

ইশতিয়াক মান্নান মনে করেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং নিজেকে প্রস্তুত করার সময়। তার মতে, লক্ষ্য পরিষ্কার থাকলে এবং সময় ব্যবস্থাপনা ঠিকভাবে করা গেলে পড়াশোনা ও ক্যারিয়ার—দুটোই একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। 

প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ না দেওয়ায় বিদ্যুৎ বন্ধের নাটক সাজ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম নিয়ে দুই দিনব্যাপী…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এমআরএতে ৭ পদে চাকরি, আবেদন চলবে ১৬ অক্টোবর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ বিভাগে নতুন সভাপতি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জবি ছাত্রের আত্মহত্যা, নেপথ্যে প্রেম!
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গুলশান থানার ওসি ক্লোজড
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9