ভারতকে হারিয়ে সন্ধ্যায় ট্রফি নিয়ে দেশে ফিরছে সাফজয়ীরা, প্রস্তুত ছাদখোলা বাস

০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৯ PM
অনূর্ধ্ব-২০ সাফজয়ী যুবারা

অনূর্ধ্ব-২০ সাফজয়ী যুবারা © সংগৃহীত

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর আজ সন্ধ্যায় দেশে ফিরছে যুবারা। তাদের জন্য ছাদখোলা বাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জমকালো সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (৪ এপ্রিল) বাফুফে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার বিস্তারিত পরিকল্পনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাফজয়ী বীররা দেশে পা রাখার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা ছাদখোলা বাসে বরণ করে নেওয়া হবে। এই আনন্দ শোভাযাত্রাটি বিমানবন্দর এলাকা থেকে শুরু হয়ে ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে।

এতে আরও জানানো হয়, ছাদখোলা বাসের শোভাযাত্রা শেষে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে চ্যাম্পিয়ন দলের জন্য এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাফুফে জানিয়েছে, আজ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় খেলোয়াড় ও কোচিং স্টাফদের এ আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।

দেশের ফুটবলের এই ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল সাফল্য উদযাপনে দেশবাসীকেও পাশে চায় বাফুফে। আনন্দ শোভাযাত্রা এবং হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ফুটবলপ্রেমী সমর্থক ও সাধারণ জনগণকে বাফুফের পক্ষ থেকে উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার (৩ এপ্রিল) শিরোপার লড়াইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৩-৩ সমতায় যখন ম্যাচের ভাগ্য ঝুলে থাকে, তখন শেষ শট নিতে এগিয়ে আসেন রোনান সুলিভান। গোল হলেই শিরোপা বাংলাদেশের, আর মিস মানেই আরেকটি সুযোগ ভারতের। চাপের সেই মুহূর্তে অবিশ্বাস্য ধীরস্থিরতায় ‘পানেনকা’ শটে বল জালে জড়ান রোনান। মুহূর্তেই গ্যালারি ভরে ওঠে লাল-সবুজের উল্লাসে। 

মীনা বাজার নিয়োগ দেবে চিফ ক্যাশিয়ার, পদ ১৫, আবেদন ৮ আগস্ট প…
  • ১২ জুলাই ২০২৬
সাত কলেজের পরীক্ষার ফলাফলে অসঙ্গতির অভিযোগ
  • ১২ জুলাই ২০২৬
রংপুরের সব জেলার প্রাথমিক বৃত্তির ফল দেখুন এখানে
  • ১২ জুলাই ২০২৬
খুনি হাসিনা ফিরবে না, তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হ…
  • ১২ জুলাই ২০২৬
ব্যবসায়ীকে হেনস্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ববি …
  • ১২ জুলাই ২০২৬
উগ্রবাদী ‘ফাতাহ কমব্যাট’ সম্পৃক্ততার অভিযোগে সাত আসামি ৩ দি…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence