অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’

০৪ এপ্রিল ২০২৬, ০১:২৩ AM
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ১২টায় জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে এই অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়।

অভিনন্দন বার্তায় জামায়াত আমির বলেন, ‘ওয়েলডান! বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিজয় অর্জনে আমি দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

এর আগে শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতকে দুই প্রান্ত থেকে চাপে রাখে বাংলাদেশ দল। একের পর এক আক্রমণে গোলের সুযোগ তৈরি হলেও ভাগ্য সহায় না হওয়ায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়। অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় ম্যাচটি সরাসরি গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় পায় মার্ক কক্সের শিষ্যরা।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ এই তিন ক্যাটাগরিতে এ পর্যন্ত মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারবার শিরোপা জিতেছে ভারত, নেপাল দুইবার এবং বাংলাদেশ এবারসহ দুবার সেরার মুকুট পরেছে। এর আগে ২০২৪ সালে প্রথমবারের মতো এই আসরের শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

সব বয়সভিত্তিক ক্যাটাগরি মিলিয়ে এবার চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। এর আগে ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ এবং ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ ফাইনালে প্রতিবারই হারের হতাশা সঙ্গী হয়েছিল বাংলাদেশের। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক আসরের ফাইনালে ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল লাল-সবুজের প্রতিনিধিরা।

খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, ৫ নির্দে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বায়ুদূষণ রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই: গাকৃবি ভিসি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬