সন্ধ্যায় দেশে ফিরছে চ্যাম্পিয়ন বাংলাদেশ

০৪ এপ্রিল ২০২৬, ১২:০৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতা চ্যাম্পিয়ন বাংলাদেশ দল আজ সন্ধ্যায় দেশে ফিরছে। মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখা লাল-সবুজের এই তরুণ ফুটবল দল আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাদেশে পৌঁছাবে।

এই জয়ের মাধ্যমে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে পরপর দুবার শিরোপা জেতার অনন্য গৌরব অর্জন করল বাংলাদেশ। এর আগে ২০২৪ সালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল বাংলাদেশের তরুণেরা। শুক্রবার রাতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ভারতের সঙ্গে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে কোচ মার্ক কক্সের শিষ্যরা। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের অতন্দ্র প্রহরী ইসমাইল হোসেন মাহিন।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শ্যুটআউটে কিকে ভারতের নেওয়া প্রথম শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার মাহিন। পরে বাংলাদেশও একটি শট মিস করলে চার শট শেষে দুই দলের স্কোর দাঁড়ায় ৩-৩।

এরপর শেষ তথা পঞ্চম শটে আবারও ভুল করে বসে ভারতের খেলোয়াড়রা। তবে বাংলাদেশের হয়ে ফাইনাল শট নিতে এসে বিন্দুমাত্র কোনো ভুল করেননি রোনান সুলিভান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে খেলা এই ফুটবলার অত্যন্ত ঠান্ডা মাথায় নিখুঁত এক পানেনকা শটে ভারতের গোলকিপার সুরাজ সিংকে পুরোপুরি পরাস্ত করে বল জালে জড়ান এবং দেশকে আনন্দের জোয়ারে ভাসান।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে কালচারাল লীগ এবং মিডিয়া ল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9