ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন

০২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ PM
ভারত-বাংলাদেশ ম্যাচ

ভারত-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

মালদ্বীপের মালেতে আগামী শুক্রবার (৩ এপ্রিল) সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

এর আগে, নিজ নিজ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ২-০ গোলে এবং ভারত ৩-০ গোলে পাকিস্তানকে হারায়। তবে গ্রুপ পর্বে ১-১ গোলে ড্র হয় বাংলাদেশ-ভারত ম্যাচটি। 

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। আরেক সেমিতে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নেয় ভারত।

এ নিয়ে চতুর্থবারের মতো বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দল দুটি। এর আগে ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ এবং ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ আসরের ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

এ পর্যন্ত বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে ৭ বার সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এর মধ্যে চারবার শিরোপা জিতেছে ভারত, দু'বার নেপাল। আর ২০২৪ সালে অনূর্ধ্ব-২০ পর্যায়ের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

প্রায় তিন বছর পর আবারও অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে এবার ভারতকে হারাতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

এদিকে শিরোপা নির্ধারণী মাঠের উত্তেজনা ঘরে বসেও সরাসরি উপভোগ করার সুযোগ থাকছে। টেলিভিশনের পাশাপাশি অনলাইনে মোবাইলেও এই টুর্নামেন্টের বহুল প্রত্যাশিত ম্যাচটি দেখা যাবে। এ ছাড়া স্মার্টফোন, ট্যাব কিংবা ল্যাপটপ, যেকোনো ডিভাইস থেকেই খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টের ম্যাচটি দেখার জন্য দর্শকদের জন্য একাধিক মাধ্যম উন্মুক্ত রয়েছে। সবচেয়ে সহজ উপায় হিসেবে ইউটিউবে Sportzworkz বা SAFF লিখে সার্চ করলে তাদের অফিসিয়াল চ্যানেলে সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে।

‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় সরকার: মাহ্দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘো…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ইউএনওর ওপর বালুস্যুদের হামলার ঘটনায় মামলার প্রস্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ে স্বস্তি দেবে আইপিএস? কেনার আগে যা জানা জরুরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9