সাফের ফাইনালে বাংলাদেশ

০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ PM , আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে নেপালকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি সঙ্গী করেই মালেতে চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আবারও নেপালের মুখোমুখি হয় লাল-সবুজের দল। এবারও দাপট দেখিয়ে ফেভারিট নেপালকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১ এপ্রিল) শিরোপা ধরে রাখার মিশনে ম্যাচের ১১তম মিনিটেই লিড পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মোর্শেদের চিপ থেকে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ মানিক।

পরের মিনিটেই লিড দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল লাল-সবুজেরা। কাউন্টার অ্যাটাকে ইউসুফ আলির থেকে বল পেয়ে গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান রোনান সুলিভান। তবে অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল বাতিল হয়ে যায়। প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ করেও জালের দেখা পায়নি বাংলাদেশ। শেষমেশ ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় লাল-সবুজেরা।

দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল নেপাল। সেট-পিস থেকে ফ্রি-কিক হেডারে সুযোগ পেয়েছিলেন খাড়কা। তবে বারের ওপরে লেগে বাইরে চলে যায় বল।

৯০তম মিনিটে সমতায় ফেরার শেষবারের মতো চেষ্টা করে নেপাল। তবে ভাগ্য সহায় থাকায় বেঁচে যায় বাংলাদেশ। শেষমেশ টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে উঠেছে লাল-সবুজেরা।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬