কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে এনএসইউর ধারাবাহিক সাফল্য

৩০ মার্চ ২০২৬, ০১:৪৬ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটি © সংগৃহীত

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং ২০২৬-এ একাধিক বিষয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। বিভিন্ন বিষয়ে বৈশ্বিক অবস্থান নিশ্চিত করে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে বিশ্ববিদ্যালয়টি।

এবারের র‍্যাঙ্কিংয়ে ইকোনমিক্স অ্যান্ড ইকোনোমেট্রিকস বিষয়ে এনএসইউ বিশ্বে ৩০১-৩৫০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা এ বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। এ ছাড়া বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে ৩৫১-৪০০ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪০১-৪৫০ ব্যান্ডে স্থান লাভ করেছে। উভয় ক্ষেত্রেই এনএসইউ দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান ধরে রেখেছে।

সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়টি ৪৫১-৫০০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা এ ক্যাটাগরিতে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান নির্দেশ করে। অন্যদিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে ৫৫১-৬০০ ব্যান্ডে অবস্থান করে এনএসইউ।

ফলাফল সম্পর্কে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি, যাতে বৈশ্বিক পরিসরে নিজেদের সক্ষমতা আরও সুদৃঢ় করা যায়।’

উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬