পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ

০৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ AM
 শুভেন্দু  ভট্টাচার্য

শুভেন্দু ভট্টাচার্য © সংগৃহীত

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য, সমাবেশ ও বিক্ষোভে রাজ্যের বিভিন্ন এলাকা সরগরম হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে আয়োজিত পথসভা ও পরবর্তী রোড শোকে কেন্দ্র করে এই উত্তাপ আরও দৃশ্যমান হয়।

ওই পথসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমি ১৫ দিন এই বাংলায় থাকব। আমরা নিশ্চিত, এবার এই বাংলায় পরিবর্তন হবেই। মানুষ এবার দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে বিদায় দেবে।’ তিনি আরও বলেন, ‘এই তৃণমূল সরকারের আমলে বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে। অনুপ্রবেশকারীদের ঠাঁই হচ্ছে। ক্ষমতায় আসার পর এই বাংলা থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে রাজ্যপাট থেকে বিদায় করে দেব।’

পথসভায় অমিত শাহ আরও বলেন, ‘মমতার দিন শেষ হয়ে আসছে। এবার এই বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি। বিদায় নিতে হবে মমতার। বাংলার মানুষ এবার দুর্নীতির জাল থেকে মুক্তি চায়। চায় বিজেপির নেতৃত্বে বাংলার সরকার। তাই আজ বাংলার পথেপ্রান্তরে স্লোগান উঠেছে পরিবর্তন চাই।’

পরে অমিত শাহকে সঙ্গে নিয়ে রোড শো করে নির্বাচন দপ্তরে মনোনয়নপত্র জমা দেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। এবারের নির্বাচনে ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন তিনি। একই দিনে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও তিন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন রাসবিহারী আসনে স্বপন দাশগুপ্ত, চৌরঙ্গী আসনে সন্তোষ পাঠক এবং বালিগঞ্জ আসনে শতরূপা।

এদিকে হাজরা মোড় থেকে অমিত শাহর রোড শো চলার সময় কালীঘাট এলাকায় তৃণমূল কংগ্রেসের একদল সমর্থক তাঁর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। এতে কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

ভবানীপুর আসনে সর্বশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী শোভন দেব টট্টোপাধ্যায়। তবে একই বছরে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। পরে শোভন দেব তাঁর জয়ী আসনটি ছেড়ে দিলে সেখান থেকে উপনির্বাচনে অংশ নেন মমতা এবং জয়লাভ করে নিজের মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে সক্ষম হন।

এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী লড়ছেন দুটি আসনে—ভবানীপুর ও নন্দীগ্রাম। এর মধ্যে নন্দীগ্রাম আসনে তিনি ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081