হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

২৮ মার্চ ২০২৬, ০৩:০১ PM
জব্দ করা ভারতীয় পণ্য

জব্দ করা ভারতীয় পণ্য © সংগৃহীত

‎‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে পরিচালিত পৃথক অভিযানে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎শুক্রবার (২৭ মার্চ) ভোর ও সকালে মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এসব অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

‎বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর প্রায় ৪টার দিকে একটি আভিযানিক দল কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে সুকৌশলে লুকানো ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়।
‎
‎এরপর একই এলাকায় সকাল প্রায় ৯টার দিকে আরেকটি ট্রাকে অভিযান চালানো হয়। তল্লাশিতে ওই ট্রাকের বস্তার ভেতরে লুকানো ভারতীয় অবৈধ কসমেটিকস ও জিরা জব্দ করা হয়।
‎
‎৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব পণ্য পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। ‎দুটি অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
‎
‎বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন ৩০ অক্টোবর পর্…
  • ০১ অক্টোবর ২০২৬