ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম

২৮ মার্চ ২০২৬, ১০:৪৪ AM
ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম

ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম © সংগৃহীত

ভারত-পাকিস্তানসহ চার দেশের নাম উল্লেখ করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের ৮৩তম ধাপে এসব দেশের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলে জানিয়েছে ইরান। শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

মুম্বাইয়ে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি স্পেন, পাকিস্তান, ভারত ও জার্মানির জনগণের সমর্থন ও সংহতির জন্য ধন্যবাদ জানানো হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ৮৩তম দফায় এই হামলা চালানো হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরায়েলের আশদোদে তেলের ডিপো, মোদিইন এলাকার সামরিক স্থাপনা এবং একটি মার্কিন সামরিক তথ্যকেন্দ্র। এছাড়া আরব আমিরাতের আল-ধাফরা ও কুয়েতের আল-উদেইরি ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। এতে দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, মাল্টি-ওয়ারহেড প্রযুক্তি এবং ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে আইআরজিসি।

১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
লালন শাহর সৃষ্টি  বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন
  • ১৭ অক্টোবর ২০২৬
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬