হরমুজ প্রণালি পার হল জ্বালানিবাহী দুটি ভারতীয় জাহাজ

২৯ মার্চ ২০২৬, ০৫:৫৬ PM
 জ্বালানিবাহী দুটি ভারতীয় জাহাজ

জ্বালানিবাহী দুটি ভারতীয় জাহাজ © সংগৃহীত

প্রায় ৯৪ হাজার মেট্রিক টন রান্নার গ্যাস (এলপিজি) নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে ভারতের দুটি জাহাজ। আজ রবিবার (২৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে ভারত সরকার। 

ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কার্গো দুটি চলতি সপ্তাহেই মুম্বাই পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জাহাজ দুটি এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ অতিক্রম করা সর্বশেষ ভারতীয় পতাকাবাহী নৌযান। 

শিপ ট্র্যাকিং ডাটা অনুযায়ী, এর আগে আরও চারটি এলপিজি ট্যাংকার সফলভাবে এই প্রণালি পার হয়েছে এবং আরও তিনটি ট্যাংকার বর্তমানে প্রণালির পশ্চিম অংশে অবস্থান করছে। সরকারের তথ্যমতে, বর্তমানে মোট ১৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ ৪৮৫ জন ভারতীয় নাবিকসহ পারস্য উপসাগরের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ ভারত গত বছর ৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার টন গ্যাস ব্যবহার করেছে। দেশটির মোট চাহিদার প্রায় ৬০ শতাংশই আমদানির মাধ্যমে মেটানো হয় এবং এই আমদানিকৃত গ্যাসের প্রায় ৯০ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে।

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬
এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
  • ১২ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬