ইরানকে হুথিদের সমর্থন, জাহাজ চলাচলে সতর্কতা জারি ইইউ নৌ মিশনের

২৯ মার্চ ২০২৬, ০২:৫৮ PM
ম্যাপ

ম্যাপ © সংগৃহীত

ইরানের প্রতি হুথিদের সমর্থনের কারণে ইইউ নৌ মিশন জাহাজ চলাচল সতর্কতা জারি করেছে। লোহিত সাগরে অবস্থিত ইইউ নৌ মিশন জানিয়েছে, ইরানের প্রতি হুথিদের সমর্থন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রবিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এক্স-এ একাধিক পোস্টে ইউনাভফর অ্যাসপিডেসরে বরাতে আল জাজিরা জানায়, ইইউ নৌ মিশন নৌপরিবহণ শিল্পের জন্য হালনাগাদ নির্দেশনা জারি করেছে এবং জাহাজগুলোকে নিবন্ধন করতে ও সামুদ্রিক নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে সহায়তা চাইতে আহ্বান জানিয়েছে।

মিশনটি আরও জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল রক্ষা এবং নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব পালনের পাশাপাশি তাদের সম্পদসমূহ অভিযান এলাকায় মোতায়েন ও সতর্ক অবস্থায় রয়েছে।

শেরপুর সীমান্তে ভারতীয় ওষুধের চালান জব্দ
  • ২২ নভেম্বর ২০২৬
শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলামসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • ২২ নভেম্বর ২০২৬
ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে পদে পদে বাধার মুখে তর…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, ঢাকা …
  • ২২ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
  • ২২ নভেম্বর ২০২৬
ব্রাজিলের দলকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতল আর্জেন…
  • ২২ নভেম্বর ২০২৬