লেবাননে নিহত যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ইসরায়েলি সেনা

২৯ মার্চ ২০২৬, ০২:৪৪ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০২:৪৪ PM
মোশে ইটজচাক হাকোহেন কাটজ

মোশে ইটজচাক হাকোহেন কাটজ © সংগৃহীত

লেবানন সীমান্তে চলমান সংঘাতে অংশ নিয়ে এক ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। নিহত সেনার নাম মোশে ইটজচাক হাকোহেন কাটজ। তিনি ইসরায়েলি সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।

২২ বছর বয়সী কাটজ যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেনে জন্মগ্রহণ করেন। লেবাননে একটি হামলার সময় তিনি নিহত হন। ওই ঘটনায় তার সঙ্গে থাকা আরও কয়েকজন সেনা আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে।

অন্যদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত ১২ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে এ হামলার ঘটনা ঘটে।

ট্যাগ: ইরান
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬