আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন

৩০ মার্চ ২০২৬, ১১:৩২ PM
রাহুল অরুণোদয় ব্যানার্জির সঙ্গে জয়া আহসান

রাহুল অরুণোদয় ব্যানার্জির সঙ্গে জয়া আহসান © সংগৃহীত

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে ভারতের পশ্চিমবঙ্গের প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জিকে স্মরণ করেছেন।

সোমবার (৩০ মার্চ) নিজের ফেসবুকে একাউন্টে ‘বন্ধু’ শিরোনামের স্মৃতিচারণমূলক এই লেখায় তিনি রাহুল অরুণোদয়ের শিল্পীসত্তা, ব্যক্তিত্ব এবং একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে স্ট্যাটাস দেন।

জয়া আহসান লেখেন, রাহুল অরুণোদয় ব্যানার্জি… এক অপরিসীম মগ্ন মানুষ, চির নিদ্রায় এক অনন্য শিল্পী… এ যেন ভাবতেই পারা যায় না…।

ফেসবুকে জয়া লিখেছেন, রাহুল অরুণোদয় ব্যানার্জি ছিলেন এক ‘অপরিসীম মগ্ন মানুষ’ এবং ‘চিরনিদ্রায় এক অনন্য শিল্পী’— যার চলে যাওয়া যেন বিশ্বাস করা কঠিন।

জয়া-রাহুলের প্রথম ও শেষ একসঙ্গে অভিনয় 'ঝরা পালক' সিনেমায়। এই ছবিতে রাহুল অভিনয় করেন কবি জীবনানন্দ দাশের চরিত্রে। চেহারায় পুরোপুরি মিল না থাকলেও, জয়ার ভাষায়, 'অরুণোদয়ের ভেতরে যেন জীবনানন্দের কবিতার এক নিরবচ্ছিন্ন স্রোত প্রবাহিত হতো।'

একসঙ্গে অভিনয়ের সেই অভিজ্ঞতা থেকে শিল্পী হিসেবে অরুণোদয়ের গভীরতায় মুগ্ধ হন জয়া।

তিনি আরও লিখেন, 'অভিনয়, কথাবার্তা, আদর্শ এবং লেখনী— সবকিছুতেই অরুণোদয় ছিলেন নির্মোহ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন। এই গুণাবলিই তাকে অন্যদের থেকে আলাদা করে।'

জয়া তার লেখার শেষাংশে অরুণোদয়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, 'প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম— এই কঠিন সময়ে নিজেকে সামলে রেখো, সহজকে আগলে রেখো।' 

শেষে জয়া লিখেন, ‘অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন।’

এর আগে, রবিবার পশ্চিমবঙ্গের দিঘা সংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে পরিচালক শুভাশিস মণ্ডলের ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মারা যান অভিনেতা রাহুল অরুণোদয়।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9