নেত্রকোনায় ৩০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

০৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ PM
ভারতীয় পন্য জব্দ

ভারতীয় পন্য জব্দ © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি মিনি ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রাক ও মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৭১ হাজার ৪৮০ টাকা।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন (শুক্রবার) ভোর রাত আনুমানিক ৩টার দিকে ৩১ বিজিবি’র অধীনস্থ বরুয়াকোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ১০ সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৮১/২-এস হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী ব্রিজ নামক স্থানে অবস্থান নেয় বিজিবি।

অভিযান চলাকালীন সময়ে বিজিবি’র টহল দল একটি ট্রাককে আসতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ট্রাকটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা মালিকবিহীন ওই ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধপথে ভারত থেকে আসা বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ২১০ কেজি ভারতীয় জিরা, এক হাজার ২৬৪ কেজি ফুচকা এবং এক হাজার পিস পন্ডস পাউডার।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত ট্রাকসহ চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ত্রিশ লক্ষ একাত্তর হাজার চারশত আশি টাকা। আটককৃত এসব পণ্য নিয়ম অনুযায়ী নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নেত্রকোনা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9