হরমুজ প্রণালিতে ভারতের দুটি জাহাজে হামলা, রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লী

১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 

ভারতীয় দৈনিক দ্য হিন্দুর বরাতে জানা গেছে, আক্রান্ত জাহাজ দুটির মধ্যে একটিতে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল ছিল। হামলার শিকার জাহাজ দুটির নাম ‘জগ অর্ণব’ ও ‘সানমার হেরাল্ড’। দুটি জাহাজেই সরাসরি গুলি করা হয়েছে। নয়াদিল্লি জাহাজ দুটিতে আইআরজিসির গুলিবর্ষণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছে তারা।

এদিকে ইরানের রাষ্ট্রদূতকে ভারতের এই উদ্বেগের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানান মিশ্রি। একই সঙ্গে ভারতের দিকে আসা জাহাজগুলো যাতে দ্রুত ও নির্বিঘ্নে হরমুজ প্রণালি পার হতে পারে, সেই প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য জোর তাগিদ দেন তিনি।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬