মার্কিন ‘জলদস্যুতার’ জেরে হরমুজ প্রণালি ফের বন্ধ: তেহরান

১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ PM
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি © সংগৃহীত

বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় দুপুরে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, “হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।”

আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ‘তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতা ও সামুদ্রিক চুরির কর্মকাণ্ড অব্যাহত রেখেছে’।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির উদ্ধৃতিতে বিবৃতিতে বলা হয়, ‘এই কারণে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পূর্বের অবস্থায় ফিরে এসেছে এবং এই কৌশলগত জলপথটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইরান থেকে তাদের গন্তব্যে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীর অবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং পূর্বের অবস্থাতেই থাকবে।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬