প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন করবে সেনা, যুদ্ধবিমান

১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৬ AM
মোদি ও পুতিন

মোদি ও পুতিন © সংগৃহীত

নতুন একটি প্রতিরক্ষা চুক্তিতে পৌচ্ছেছে ভারত ও রাশিয়া। চুক্তির আওতায় দুই দেশ একে অপর দেশে সেনা, যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েন করতে পারবে। খবর ভারতীয় ইংরেজি দৈনিক পত্রিকা স্টেটসম্যানের। 

স্টেটসম্যান এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তির আওতায় সর্বোচ্চ তিন হাজার সেনা সদস্য, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ একে ওপর দেশে মোতায়েন করতে পারবে দেশ দুটি। 

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম সরবরাহ ও লজিস্টিক সহায়তার আইনি কাঠামো ‘পারস্পরিক লজিস্টিক সহায়তা বিনিময় চুক্তি’ (আরইএলওএস) আরও শক্তিশালী করা হয়েছে। এর আওতায় যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং মানবিক মিশন পরিচালনার সুযোগ রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে ভারত সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো ও নয়াদিল্লির মধ্যে একটি আন্তঃসরকারি চুক্তি অনুমোদন করে আইনে সই করেন। এর লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সেনা মোতায়েন, বন্দরগুলোতে যুদ্ধজাহাজ নোঙর করা এবং সামরিক বিমানের জন্য আকাশসীমা ও বিমানঘাঁটির অবকাঠামো ব্যবহারের একটি কাঠামো প্রতিষ্ঠা করা।

রাশিয়ার আইন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সরকারি নথি অনুযায়ী, এ চুক্তি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করবে এবং অপারেশনাল সহযোগিতা সহজ করবে।

ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬